MCJ NEWS

‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ কুবি ভর্তিযুদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত) এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ‘বি’ ইউনিটে ৭৮.১৩ শতাংশ ও ‘সি’ ইউনিটে ৮০.৫৪ শতাংশ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩৯০টি বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৬১৪টি। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৪ হাজার ৯৯১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬২৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৮২ জন। সে হিসেবে উপস্থিতির হার ছিলো ৭৮.১৩ শতাংশ।

এছাড়াও, ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ২১২ টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৮৩০ টি। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ৯৬৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯৯১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৩৪২ জন। এই হিসেবে উপস্থিতির হার ছিলো ৮০.৫৪ শতাংশ।

উল্লেখ্য, এ বছর আসন প্রতি লড়েছেন ১০৮ জন শিক্ষার্থী।

এফকে/ বাবলু দেব

শেয়ার করুন -