MCJ NEWS

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পরিক্ষার্থীরা নিজনিজ ফলাফল দেখতে পারবেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। পাসের হার ৫৫.০৮ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৫.২৫।

‘বি’ (মানবিক ও সামাজিক বিজ্ঞান) ইউনিটে ২৯ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। এই ইউনিটে পাসের হার ৫৪.৭৬ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৬.২৫।

অপরদিকে ​‘সি’(ব্যবসায় শিক্ষা) ইউনিটে পাসের হার ৬৪.৩৩ শতাংশ। ১০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মেধা তালিকার ভিত্তিতে আসন বিন্যাস এবং পরবর্তী ভর্তি কার্যক্রমের সময়সূচি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এফকে/ আবিদুর রহমান

শেয়ার করুন -