MCJ NEWS

কুবিতে ই-স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ই-স্পোর্টস ক্লাবের আয়োজনে সম্পন্ন হয়েছে ফ্রি ফায়ার ক্যাম্পাস হিরো প্রতিযোগিতা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  সামাজিকবিজ্ঞান অনুষদের হলরুমে বিকাল তিনটার দিক গ্র্যান্ড ফাইনাল শুরু হয় । 

ফাইনালে ১২ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে দ্বিতীয় রানার আপ হয় ‘ দ্য রেজমোড ‘, প্রথম রানার আপ হয় ‘দ্য স্করপিয়নস ‘ এবং চ্যাম্পিয়ন হয় এক্সট্রিমেক্স। 

ইভেন্ট প্রেসিডেন্ট মাইনুল ইসলাম বলেন,  “মূলত পারিপার্শ্বিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ই স্পোর্টস সম্পর্কে যেই উদ্দীপনা দেখছি এবং বাংলাদেশের বড় বড় পাবলিক এবং প্রাইভেট প্রতিষ্ঠানে ই-স্পোর্টস এর আধিপত্য বিস্তার আমরা লক্ষ্য করছি সেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে ছিল না। ই-স্পোর্টসকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিচিত করা এবং সুস্থ বিনোদন হিসেবে এটিকে রুপ দেওয়ার জন্যই মূলত আমরা আজকের এই ইভেন্ট আয়োজন করেছি। এটি আমাদের প্রথম ইভেন্ট আশা করছি সবকিছু ঠিকটাক থাকে এবং পরিবেশের উন্নতি হয় আমরা সামনে আরও ইভেন্ট নিয়ে আসব।”

চিফ অর্গানাইজার মোহাম্মদ মেহরাব হোসাইন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ই-স্পোর্টসকে প্রমোট করা এবং গেমিং কে সুস্থ বিনোদন হিসেবে তুলে ধরা।  বাংলাদেশের পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী বেশিরভাগ মানুষ এটিকে অসুস্থ বিনোদন হিসেবে বিবেচনা করে। আমি বলতে চাই যদি লিমিটের মধ্যে থাকে তাহলে এটি অবশ্যই সুস্থ বিনোদন। ই-স্পোর্টসে একটা ক্যারিয়ার আছে আমি এটা বলতে চাচ্ছি না যে যারা খেলবে সবাই ভালো ক্যারিয়ার সেটা করতে পারবে । যারা গেমিং এ ভালো তারা দেশকে, টিমকে  প্রতিনিধিত্ব করতে পারবে ভালো সম্মাননা অর্জন করতে পারবে”।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাবের প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ১২টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ই-স্পোর্টস ইভেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।

/কাজী ফাহমিদা

শেয়ার করুন -