MCJ NEWS

কুবিতে শিক্ষকদের গবেষনার মান বৃদ্ধিতে আইকিউএসির কর্মশালা

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘রাইটিং এএফটি সাব প্রজেক্ট প্রোপোজাল’ শীর্ষক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা তহবিল পাওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় কুবি ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে আইকিউএসি।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিতে মোট পাঁচটি হল থাকলেও অনেক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সবদিক থেকে উন্নত করতে যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন। ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি চালু ও বাস্তবায়নের মাধ্যমে কুবিকে ক্লাস-এ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশা ব্যক্ত করেন।’

মাশে/ইয়ামিম

শেয়ার করুন -