MCJ NEWS

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

আজ রবিবার(২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আজ রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট লিংকে প্রবেশ করে নিজ নিজ প্যানেল থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রথম ধাপের ভর্তি কার্যক্রম চলবে। অফিস চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া অনুষদ ও বিভাগের উন্নয়ন ফি আলাদাভাবে প্রদান করতে হবে। ভর্তি কার্যক্রমে পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র কিংবা ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে।

উল্লেখ্য সব প্রক্রিয়া শেষে আগামী ১২ এপ্রিল ২০২৬ থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

এফকে/ সামিয়া বৃষ্টি

শেয়ার করুন -