MCJ NEWS

তুরস্কের এজ ইউনিভার্সিটির সঙ্গে কুবির সমঝোতা চুক্তি

​তুরস্কের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এজ ইউনিভার্সিটি (Ege Üniversitesi)–এর সঙ্গে একাডেমিক সহযোগিতা ও বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) এজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের স্বাক্ষরিত চুক্তিপত্রের আনুষ্ঠানিক কপি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, তুরস্কের ইজমিরে অবস্থিত এজ ইউনিভার্সিটি সেদেশের একটি অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান। তাদের সাথে এই অংশীদারিত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান আরও সুসংহত করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানিয়েছে, এই সমঝোতা কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে উভয় প্রতিষ্ঠানের উচ্চশিক্ষার গুণমান বৃদ্ধিতে কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বৈশ্বিক জ্ঞান অর্জনে এক ধাপ এগিয়ে যাবে।

এফকে/ সুমাইয়া রিক্তি

শেয়ার করুন -