MCJ NEWS

কুবিতে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নবীনবরণ ও ইফতার পার্টি আয়োজন

পবিত্র মাহে রমজান কে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রসায়ন শিক্ষা ও এর গবেষণা কে প্রাধান্য দিয়ে ইফতার পার্টির আয়োজন করেন আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার।

আজ সোমবার ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৫ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাৎ হোসেন স্যার এবং উপস্থিত ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান স্যার এবং সহকারী অধ্যাপক মো. আব্দুল বিন ছামাদ।

এসময় প্রাথমিক বক্তব্য শেষে রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো শাহাদাত হোসেন স্যার বলেন, “আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার হল বিশ্বব্যাপী শিক্ষার্থীদের মধ্যে রসায়ন শিক্ষা ও গবেষণার উপর ভিত্তি করে ক্যারিয়ার গঠনের একটি আন্তর্জাতিক সংগঠন। যার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা,  স্কলারশিপ, সেমিনার ও আন্তর্জাতিক রসায়ন বিষয়ক বিভিন্ন সেশনে অংশগ্রহণ করার সুযোগ পায়। পাশাপাশি ল্যাবরেটরি স্কিল উন্নয়ন ও রিসার্চ মেথডোলজি বিষয়ে এক ধাপ এগিয়ে থাকে।”

এরপর এসিএস স্টুডেন্ট চাপ্টারের বর্তমান সাংগঠনিক প্রেসিডেন্ট  মো. রায়হান সরকার বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে রসায়ন বিষয়ে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে এ সংঘঠনটি কাজ করে থাকেন।”

তিনি আরো বলেন, “পৃথিবী এবং এর সমস্ত মানুষের কল্যাণের জন্য বৃহত্তর রসায়ন উদ্যোগ এবং এর অনুশীলনকারীদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য।”

সবশেষে, সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব গড়ে তুলবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা তুলে ধরতে সহায়ক হবে।

এফকে/ শাহপরান, অনু

শেয়ার করুন -