
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রীদের বহুমুখী প্রাত্যহিক প্রয়োজনের কথা বিবেচনায় “ওমেন্স কর্নার” তৈরি করা হয়েছে। আগামী ১ মার্চ ২০২৬ থেকে এটি ছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় যে এই ভবনের নিচতলায় দক্ষিণ-পূর্ব পাশের টয়লেট কম্পার্টমেন্টটি মেয়েদের কথা বিবেচনা করে বিশেষভাবে তৈরি করা হয়েছেওমেন্স কর্নার।
নামাজের স্থান,মার্তৃদুগ্ধ কর্নার, বিশ্রাম ও প্রসাধন ব্যবস্থা,স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনসহ অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছে।
জানা যায়, ক্যাম্পাসের সীমিত সামর্থ্যের মধ্যেও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই কর্নারটি তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ছাত্রীদের দীর্ঘদিনের নানা অসুবিধা দূর হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
ডিন প্রফেসর ডা. মুহাম্মদ সোহরাব উদ্দীন সবার নিকট প্রত্যাশা করেছেন যে, সবাই নিজ বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে এটি ব্যবহার করবে।
এফকে/ সামিয়া বৃষ্টি