
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের ২০২৩-২০২৪ বর্ষের শিক্ষার্থী মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছেন।
গতকাল মঙ্গলবার ( ১০ মার্চ) রাত ৮ টার দিকে কুমিল্লার টাওয়ার হসপিটালের সামনে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে ছাত্র উপদেষ্টা ড. নাহিদা বেগম জানান, “ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে তার বোনের ফোন ছিনতাই করা হয়েছে এবং ফোনে কল দিলে রিসিভ করে সালাউদ্দিন মোড়ে এসে ফোন নিয়ে যাওয়ার কথা বলছে।”
তিনি আরো জানান, “এটি একটি ফাঁদ হতে পারে ভেবে তিনি তাদেরকে নিকটস্থ থানায় যেতে বলেন এবং জিডি করার পরামর্শ দেন। কিন্তু তাদের কাছে আইএমইআই নাম্বার না থাকার কারণে তাদের জিডি গ্রহণ করেনি পুলিশ।শিক্ষার্থীটিকে যেন নিরাপদে বাসায় পৌছে দেয়া যায় সেজন্য তিনি প্রক্টরিয়াল বডির কাছে জানিয়েছিলেন এবং যথেষ্ট সাহায্য পেয়েছেন বলেও নিশ্চিত করেন।”
এই ধরনের ঘটনা পূর্বেও অহরহ ঘটেছে বলে জানান তিনি। তাই স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার ( ৪ মার্চ) কোটবাড়ি এলাকায় অপহরণের শিকার হন কুবি শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল। তবে এখনো শনাক্ত হয় নি অপরাধী।
এফকে/ বাবলু দেব