MCJ NEWS

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনালে কুবি নারী দল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-২৬ এ মেগা ফাইনালে ওঠার এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নারী দল।

আজ রবিবার(১০ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেসিয়ামে রোমাঞ্চকর এই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) হারিয়ে এই অভাবনীয় সাফল্য ছিনিয়ে আনে লালমাটির ক্যাম্পাসের মেয়েরা। দলের হয়ে জয়ের বন্দরে পৌঁছাতে মূল ভূমিকা পালন করেন তুখোড় তিন খেলোয়াড় সাদিয়া নওরিন, সাবরিনা তাসনীম মনিকা ও বিথি আক্তার কাজল । তাদের ক্ষিপ্রতা আর কৌশলী ড্রপ শটের সামনে পরাস্ত হয় প্রতিপক্ষ বাকৃবি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে শক্তিশালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

উল্লেখ্য, ৫ দিনব্যাপি এই প্রতিযোগিতায় দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। আগামী ১১ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের

এফকে/বিজয় কুমার

শেয়ার করুন -