
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
আজ (১৪ মে) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে করে প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার কর্মস্থলের বর্তমান বেতন- ভাতাদি প্রাপ্য হবেন বলেও জানানো হয়। যোগদানের তারিখ হতে আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
এফকে/ ফরহাদ কাউছার