
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশন অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ৪৬৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৭৬ জন। সে হিসেবে উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।
উল্লেখ্য, আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও বিকাল ৩টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএস/ বিজয় কুমার