
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের সুবিধার্থে বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছে বিভিন্ন আঞ্চলিক সংগঠন। সংগঠনগুলোর স্বেচ্ছাসেবকরা অভিভাবকদের জন্য নির্ধারিত স্থানে বসার পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থাও করেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও, পরীক্ষাকেন্দ্রের অবস্থান, সময়সূচি ও অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা দিয়ে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বুড়িচং–ব্রাহ্মণপাড়া উপজেলার আঞ্চলিক সংগঠনের সভাপতি হাছিবুল ইসলাম সবুজ বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মূলত ছোট ভাই-বোন ও অভিভাবকদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” সহযোগিতায় ছিলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও।
উল্লেখ্য, আগামীকাল শনিবার সকালে ‘বি’ ইউনিট ও বিকালে ‘সি’ ইউনিটের পরীক্ষা আয়োজিত হবে।
মাশে/ রাজিয়া