MCJ NEWS

ঈদে শিক্ষার্থীদের বিশেষ খাবার দিবে কুবির বিজয়-২৪ হল প্রশাসন

পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল প্রশাসনের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। ঈদের দিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ)  বিজয়-২৪ হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে ড. মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ‘গত বারের ন্যায় এবারো আমরা হল কতৃপক্ষ ঈদের দিন বাড়ি না ফিরতে পারা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করতে যাচ্ছি। এতে করে বাড়ির বাইরে ঈদ কাটানোর কষ্টটা একটু হলেও কম অনুভব করবে তারা। ক্যাম্পাসে ঈদের আমেজ তৈরি করার চেষ্টা করেছি আমরা।’

উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরেও বিজয়-২৪ হল কতৃপক্ষ এই আয়োজন করেছিলো।

এফকে/ বাবলু দেব

শেয়ার করুন -