MCJ NEWS

কুবি’র দুই অনুষদ ভবনে লিফট স্থাপন শুরু হচ্ছে ঈদের পর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদ এবং কলা ও মানবিক অনুষদ ভবনে দুটি লিফট স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত বৃহস্পতিবার (২১ মে) রেজিস্ট্রার মারফত এই লিফট স্থাপনের তথ্যটি জানানো হয়। 

প্রশাসন থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই একাডেমিক ভবনগুলোতে লিফট স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশেষ করে পাঁচতলা ভবনে নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কাজে ওঠা-নামা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের।

শিক্ষার্থীদের মতে, লিফট স্থাপনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ। এতে দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি শারীরিক ভোগান্তিও অনেকাংশে কমবে। তবে বিবিএ ও কলা অনুষদের পাশাপাশি বিজ্ঞান অনুষদ ভবনেও দ্রুত লিফট স্থাপনের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা বিশিষ্ট একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন কিংবা আবাসিক হল কোনোটিতেই এখন পর্যন্ত লিফট স্থাপন করা হয়নি।

এফকে/ প্রীতম

শেয়ার করুন -